ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬

জবির মেডিকেল সেন্টারে নেই পর্যাপ্ত ঔষধ সরবরাহ!

ads

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ হাজারের বেশী শিক্ষার্থীর জন্য রয়েছে একটি মেডিকেল সেন্টার। সেখানেও নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। যারাও সেবা পাচ্ছেন, তাদের জন্য নেই পর্যাপ্ত ঔষধ সরবরাহ।অতীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণে মেডিকেল সেন্টারে সাধারণ ও জরুরি কিছু ঔষধ সরবরাহ করা হতো।


গত ছয় মাসের অধিক সময় ধরে সেই পরিমাণটাও অর্ধেকে চলে এসেছে।এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উপ-প্রধান ডা. মিতা শরনম বলেন, ‘মেডিকেল সেন্টারে ঔষধের সংকট আছে। সাবেক উপাচার্য মহোদয় অসুস্থ হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন, যার বাজেট মেডিকেল সেন্টার থেকে নেওয়া হয়।


কিন্তু পরে তা সমন্বয় করা হয় নি। বর্তমান ট্রেজারার এ বিষয়টিতে পদক্ষেপ নিয়েছেন। তবে আশা করা যাচ্ছে আগামী বাজেটে এ সংকট আর থাকবে না।’বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘মেডিকেল সেন্টারের খাতে টাকা না থাকায় আপাতত এ সংকট আছে। তবু একবারে বন্ধ হয় নি। কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে। 


বিশ্ববিদ্যালয়ের কিছু কাজ অর্গানোগ্রামে আসার আগেই প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় সেখানে ইউজিসির কোনো বাজেট নাই। তাই মেডিকেল সেন্টারের খাত থেকে টাকা নিয়ে চালানো হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সেই সেন্টারগুলো অর্গানোগ্রামে আনতে। তাহলে আর্থিক সমস্যা সংকট দূর হবে।’

ads
ads
ads

Our Facebook Page